সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

এবার বেঁচে গেলেন প্রিয়াঙ্কা

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যা করেছে সন্দেহভাজন এক সন্ত্রাসী। আর এ হামলার সময় নিকটেই ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।

টুইটে তিনি লেখেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ সেরে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা।

উল্লেখ্য, কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এ কারণে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…