সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

এরশাদের ‘কবর নিয়ে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষনেতারা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর কোথায় তাঁর করব দেয়া হবে সেই কবরস্থানের যায়গা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভায়। বৃহস্পতিবার জাপার প্রেসিডিয়াম ও এমপিদের যৌথসভায় সভা দুপুর তিনটা থেকে শুরু হয়ে চলে আড়াই ঘন্টা।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর সভাপতিত্বে, কেউ সাভারে দুই বিঘা জমি দেয়ার প্রস্তাব দিয়েছেন, কেউ ৫ কোটি টাকা দেয়ার প্রস্তাব করেছেন, আবার কেউ মোহাম্মদপুরে জমি কেনার প্রস্তাব দিয়েছেন। কেউ আবার সংসদ ভবনের দক্ষিণপ্লাজায় করব দেয়ার প্রস্তাব করেন। তবে সাবেক প্রেসিডেন্টের এরশাদের ‘কবর নিয়ে’ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি দলটির শীর্ষনেতারা। তবে দলের সিনিয়র কো চেয়ারম্যান বেগম রওশন এরশাদ বৈঠকে আসেননি।

এর আগে দুপুরে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানান, তিন দিন ধরে সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, এরশাদের ফুসফুস ও কিডনী কিছুটা উন্নতি করেছে।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…