সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

ঐশ্বরিয়ার বাবার শেষকৃত্যে হাজির গোটা বলিউড

 

 

 

বিনোদন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বলিউডের বচ্চন পরিবারের বউ সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের বাবা মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে গতকাল শনিবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন। এই খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে বলিউড জুড়ে শোক আর বিদেহী আত্মার জন্য দুআ করা হয়।

এর আগে ঐশ্বরিয়ার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মুখপাত্র। সে সময় হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে ক্যামেরায় ধরা পড়ে শোকাহত-দুঃখভারাক্রান্ত ঐশ্বরিয়া, অভিষেক ও ঐশ্বরিয়ার ভাই আদিত্য রায়।

টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানায়, আজ রোববার তার শেষকৃত্যানুষ্ঠান অংশ নেয় বলিউডের অভিনেতা, পরিচালক, প্রযোজকসহ কৃষ্ণরাজের বন্ধু-স্বজনরা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, শেষ শ্রদ্ধায় অংশ নেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনিল আম্বানি, অভিষেকের ঘনিষ্ঠ বন্ধু গোল্ডি ভেল, সেকেন্দার খের। বাড়িতে হাজির হন সোনালি বেন্দ্রা, পরিচালক সঞ্জয় লীলা বানসালি, আশুতোষ গোয়াড়িকর, অভিনেতা রনধীর কাপুর।

উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত হয়ে এ বছরের শুরুতে হাসপাতালে ভর্তি হন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা কৃষ্ণরাজ রাই। তবে বেশ কয়েকদিন আগে অবস্থার অবনতি হলে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐশ্বরিয়ার বাবা দুই সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় ঐশ্বরিয়া নিজেই তার বাবার যত্ন নিয়েছেন।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…