সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

অন্যের সঙ্গে নিজের ‘স্ত্রী বদল’ করার অভিযোগে শিল্পপতির ছেলে আটক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

অন্যের সঙ্গে নিজের স্ত্রী বদল করার অভিযোগে এক শিল্পপতির ছেলেকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ভারতের ওড়িশার ভুবনেশ্বরের।

আটক যুবক ভুবনেশ্বরের নয়াগড় চিনি কারখানার মালিক ত্রৈলক্যনাথ মিশ্রের ছেলে সব্যসাচী মিশ্র।

ছয় মাস আগে সব্যসাচীর স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ অনুযায়ী, তাকে শ্বশুরবাড়ির লোক দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য অত্যাচার করছেন এবং তার স্বামী জোর করে নিজের পরিচিতদের সঙ্গে তাকে ‘‌স্ত্রী বদলে’‌ অংশ নিতে বলছেন।

জানা গেছে, বিয়ের পর সব্যসাচী তার স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যান। যেখানে জোর করে তাকে স্ত্রী বদলের মত নোংরা বিষয়ে যুক্ত হতে বলেন। স্বামীর আবদার পূরণ না করায় সব্যসাচী তাকে বিভিন্নভাবে নির্যাতন করতে শুরু করেন।

ভারতীয় পত্রিকা ‘আজকাল’ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশের কাছে করা অভিযোগ তুলে নেয়ার জন্য ওই নারীকে সব্যসাচীর পরিবারের লোক ক্রমাগত হুমকি দিচ্ছেন।

এছাড়াও গ্রেপ্তার এড়াতে সব্যসাচীর পরিবার আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়ে রেখেছিলেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হতেই পুলিশ পরিবারের নামে ‘‌লুক আউট’‌ নোটিশ জারি করে।

পরে সব্যসাচীর খারভেল নগর বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে পুলিশ। তবে সব্যসাচী তার বিরুদ্ধে করা অভিযোগ পুলিশের কাছে অস্বীকার করেছেন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…