সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

কলকাতার রাস্তাজুড়ে জিয়াউর রহমানের ছবি

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কলকাতার প্রাচীনতম হেয়ার স্কুলের ২০০ বছর পুর্তিতে কলকাতার রাস্তায় রাস্তায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সহ অন্যান্য বিখ্যাত প্রাক্তন ছাত্রদের ছবি দিয়ে বিভিন্ন সড়ক সজ্জিত করা হয়েছে। জিয়াউর রহমানের পিতা মনসুর রহমান কলকাতার এক সরকারি অফিসে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। জিয়াউর রহমান শৈশবে কিছুকাল বগুড়ার গ্রামাঞ্চলে এবং কিছুকাল কলকাতায় অতিবাহিত করেন। ১৯৪৭ এর পর তাঁর পিতা করাচীতে বদলি হলে জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুল ছেড়ে করাচীর একাডেমী স্কুলে ভর্তি হন।
হেয়ার স্কুল তাদের এলাম্নাই উপলক্ষে ওয়েব সাইডে ভাষা বিশারদ রামতনু লাহিড়ী, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, রসায়নবিদ প্রফুল্ল চন্দ্র রায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বিভিন্ন অঙ্গনে বরেন্য প্রাক্তন ছাত্রদের ছবি প্রকাশ করেছে । একই সাথে হেয়ার স্কুলের উইকিপিডিয়াতে জিয়াউর রহমান সহ প্রখ্যাত প্রাক্তন ১৬জন ছাত্রের নাম ও তাঁদের অবদান উল্লেখ করা হয়েছে। স্কটিশ ঘড়ি ব্যবসায়ী ডেভিড হেয়ার ১৮১৮ সালের ১ সেপ্টেম্বর এ স্কুল প্রতিষ্ঠা করেন।

সূত্র- ফেইসবুক।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…