সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

বোদায় কাফনের কাপড় কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় স্ত্রীর দুই ভাইয়ের কাফনের কাপড় আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্বামী হবিবর রহমান ও তার মোকসেদুল।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজার নামক এলাকার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হবিবর রহমান বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকার সারোয়ার আলীর ছেলে। এবং নিহত অপর আরোহী মোকসেদুল এর বাড়ি একই উপজেলার চঁন্দনবাড়ি এলাকায়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, হবিবর রহমানের স্ত্রীর বড় ভাই কালাম অসুস্থ হয়ে সোমবার মৃত্যুবরণ করেন। বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে ছোট ভাই গিয়াস উদ্দিন হৃদ রোগে আক্রান্ত হয়ে নিজেও মৃত্যুবরণ করেন।

পুলিশের দেয়া তথ্যমতে, স্ত্রীর দুই ভাইয়ের কাফনের কাপড় আনার জন্য মোকসেদুল ও তার বন্ধু মোটরসাইকেলে দেবীগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হবিবর নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ঘটনাস্থল থেকে অপর আরোহী মকছেদুলকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুরে রেফার্ড করে। রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও এর চালককে আটক করা যায়নি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…