সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

ইমরান হোসাইন এর কবিতা- লাল চা

লাল চা
-ইমরান হোসাইন

তোমাকে ভালোবাসার খবর আমি আকাশ কে বলেছি
ঠিক তখনেই চারদিক থেকে মেঘ উরে আসতে লাগলো
আমি অবাক হয়ে আকাশ দেখতে লাগলাম দু চোখ ভরে
আকাশ ছাড়া আমি কাকে বলব আমার ভালবাসার কথা ?
আর কাকে বলব?
এমন তো কেউ নেই আমার চার পাশে ।
তোমাকে ভালোবাসার খবর আমি লুকাতে পাড়ি কি বল ?
আমার চায়ের কাপ জানে কতটা নিঃশ্বাস ফেলে চুমুক দেই
আমার মনে হয় চায়ের লাল কড়া লিকারে যাদু আছে কিঞ্চিৎ
তোমার ঠোটের গন্ধ কিন্তু আমি লাল চায়েই চুমুক দিয়ে পাই ।
তোমাকে ভালোবাসার খবর আমি আকাশ কে বলেছি
তার পর থেকে বৃষ্টি আর বৃষ্টি থামতেই চায় না জেন আজ
চায়ের কাপে চুমুকে চুমুকে তোমারকে বড্ড মিস করে চলছি
আমার জানালায় শালিকের পলক থেকে জল ছাড়ানোর ঝাপটা
জেন তুমি সদ্য স্নান ছেরে আসা পুতুল রাজকন্যা মতোই লাগছে ।
তোমাকে ভালবাসার কথা আর কাউকে বলতে চাইনা
আর এমন বৃষ্টি চাই না সারা বেলা আমি ।
অনেক দিন আমি মহল্লার টং দোকানে চাই খাই না -
তুমি যদি জানালা দিয়ে ভাবতে থাক তোমার জন্য টং দোকানে
আমি বড্ড লজ্জা পাব শৈশবে তোমার চোখ ধরার মতো ।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…