সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

'স্কাউটিং করবো, জঙ্গিবাদ রুখবো' প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ৩য় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ স্কাউটস গোপালপুর উপজেলার আয়োজনে গতকাল শুক্রবার বিকাল ৩টায় স্থানীয় সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে তিনদিন ব্যাপি কর্মসূচির প্রথম দিনে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

গোপালপুরের সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরমেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার ও অত্র ক্যাম্পুরীর সদস্য সচিব আঞ্জুমান আরা বেগম বিথী, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বদিউজ্জামান শিকদার ও বিশেষ স্কাউট ব্যক্তিত্ব অধ্যাপক বাণীতোষ চক্রবর্তীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্ব ও সাংস্কৃতিকমনা সহকারি শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ৩য় উপজেলা কাব ক্যাম্পুরীটি আগামী শনিবার কাব কার্ণিভাল, রবিবার মহাতাবু জলসা ও সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…