সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ধর্মমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মোঃ সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডি.কম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান এম.পি আগামী রবিবার টাঙ্গাইলের গোপালপুরে আগমন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার রাতে নির্মাণাধীন বিশ্বখ্যাত ঐতিহ্যবাহী ২০১গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ কমপ্লেক্সে সভাটি অনুষ্ঠিত হয়। মন্ত্রী মহোদয় ঐদিন সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে ঐতিহাসিক এ মসজিদ সংলগ্ন বাদল হ্যালিপ্যাডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও মসজিদটি পরিদর্শন করবেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ও সিবিএ জনতা ব্যাংকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরমেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার আব্দুস সোবহান তুলা, ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদারসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…