সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

কুইন মেরি স্কুলের মালিক ইয়াবাসহ আটক

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর প্রগতি সরণি থেকে বেসরকারি কুইন মেরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও মালিক জামাল ওরফে শাহ্ জামাল ওরফে সেগা জামালকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দিবাগত রাতে প্রগতি সরণিসংলগ্ন একটি আবাসিক এলাকার গেট থেকে তার গাড়ি তল্লাশি করে ৬ হাজর ৬০০ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সুমনুর রহমান জানান, শাহ জামাল একজন কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি এ অপকর্মের সঙ্গে যুক্ত আছেন।

গ্রেপ্তারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শাহ জামালের মালিকানাধীন স্কুলটি রাজধানীর একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মালিক হিসেবে শাহ জামাল সমাজের বিভিন্ন প্রভাবশালী মহলে চলাফেরা করতেন। তার কলেজ ভবনের ওপরে একটি বিলাসবহুল ফ্ল্যাটে তিনি রংমহল খুলে বসেছিলেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর অসৎ কর্মকর্তা ও বখে যাওয়া রাজনীতিবিদ- এমনকি প্রশাসনের কর্তাব্যক্তিদেরও নিয়মিত যাতায়াত ছিল। স্কুলের ওপরে রংমহলে ইয়াবা সেবনের নিরাপদ আড্ডা জমত।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে ব্রিফ করে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।

সুত্রঃ আমাদের সময়

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…