সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

কুখ্যাত ত্রিভুবন বিমানবন্দর

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুর্ঘটনার জন্য বিশেষ কুখ্যাতি আছে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের। প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো বিমান অবতরণের পর থেকে বিমানবন্দরটিতে এ পর্যন্ত ৭০টিরও বেশি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৬৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে (সূত্র: বিবিসি)।

শুধু বড় আকৃতির বিমানই নয়, হেলিকপ্টারও বিধ্বস্তের একাধিক ঘটনাও আছে এ বিমানবন্দরে।

পাহাড় বেষ্টিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরটি কাঠমান্ডু উপত্যকায় এবং শহরের কেন্দ্র থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।সোমবার ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার পর নেপালে বিমান চলাচলে নিরাপত্তার দুর্বলতার বিষয়টি আবারও দৃশ্যমান হলো।

বিমানের সাথে সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ জানান, ত্রিভুবনে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামার জন্য প্রয়োজন বিশেষ প্রশিক্ষণ। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ত্রিভুবন হচ্ছে নেপালের একমাত্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এর ব্যবস্থাপনা অপর্যাপ্ত ও দুর্বল।

ত্রিভুবন বিমানবন্দরে নেই অটোমেটিক ল্যান্ডিং সিস্টেম । ৩ কিলোমিটার দূর থেকে ত্রিভুবনের রানওয়ের দিকে লক্ষ রাখতে হয় পাইলটদের। রানওয়ের দুই পাশেই রয়েছে পাহাড়। বিমান অবতরণের ঝক্কির পাশাপাশি উড্ডয়নের সময়ও জটিল হিসেব কষতে হয়। বিমানবন্দরের পাশে রয়েছে ২৫০০০ ফুট উচ্চতার অনেকগুলো পর্বত । ১১০০০ ফুট ওপরে নিয়ে যাওয়ার পরই পাইলট ঠিক করতে পারেন বিমানের গতিপথ।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…