সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

কেন্দ্রিয় ছাত্রদল নেতা ইসহাক সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, ইসহাক সরকার এর বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। সেই মামলার আলোকেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, ইসহাক সরকারের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৫৯টি মামলা রয়েছে।

এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে বনানীর একটি কমিউনিটি সেন্টার থেকে এই ছাত্রনেতাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল।

এদিকে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করে বলেন, একের পর এক বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এভাবে তুলে নেয়ার মাধ্যমে সরকার তারুণ্যের শক্তিকে দমিয়ে রাখতে চায়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…