সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

কেন্দ্র সচীবসহ গ্রেফতার ৩

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিবসহ প্রশ্ন ফাঁস চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে সাগরদিঘী তদন্ত কেন্দ্র পুলিশ । আজ পরীক্ষা কেন্দ্রের পাশের বাসা থেকে প্রশ্নপত্রসহ তাদের গ্রেফতার করা হয় । প্রশ্নপত্র ফাঁসচক্রের সক্রিয় সদস্য বলে জানা যায়।গ্রেফতারকৃতরা হলেন সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব হুমায়ুন খালিদ ভূঁইয়া, একই বিদ্যালয়ের দপ্তরী আঃ রহমান ও ইউনিক পাইভেট সেন্টারের শ্যামল চন্দ্র ।ফাঁসকৃতদের হেফাজত হতে প্রশ্নপত্রসহ স্মার্টফোন পাওয়া যায় ।পুলিশসূত্রে জানাযায়, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আধঁ ঘন্টা পর সাগরদিঘী পরীক্ষার কেন্দ্র সচিব হুমায়ুন খালিদ ভূঁইয়ার সহযোগিতায় কেন্দ্র হতে ১০০ফিট দূরে অবস্থিত বাসায় প্রশ্ন নিয়ে পৌছাতো দপ্তরী আঃ রহমান । পরে শ্যামল চন্দ্র তা সমাধান করতেন । এবং পুনঃরায় তা কেন্দ্রে পৌছে দিতেন । এক গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ই ফেব্রুয়ারী শনিবার তাদের গ্রেফতার করে পুলিশ।পরীক্ষায় অসদোপায় অবলম্বনসহ নকলের জন্য প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে চাঁদা তোলারও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…