সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে অর্থাভাবে শঙ্কায় দিন কাটাচ্ছেন মুক্তিযোদ্ধা কমান্ডার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ে অর্থাভাবে শঙ্কায় দিন কাটছে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম লিয়াকত আলীর। দেশের জন্য মুক্তিযুদ্ধে লড়ে যাওয়া এই বীর এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশের জন্য মৃত্যুকে তুচ্ছ করে যুদ্ধক্ষেত্রে যাওয়া সেই তরুণ আজ মৃত্যুর জন্য প্রহর গুনছেন।

বার্ধক্যজনিত অসুস্থতায় অর্থাভাবে করাতে পারছেন না সুষ্ঠু চিকিৎসা। বর্তমানে পঞ্চগড় আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার অভাবে তাই সহসাই কাটছে না শঙ্কা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ প্রতিক কুমার বনিক জানান বীর মুক্তিযুদ্ধা এস এম লিয়াকত আলীর যে রোগ, সে রোগের চিকিৎসা পঞ্চগড়ে নাই। ওনাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর অথবা ঢাকায় স্থানান্তর জরুরি।

উল্লেখ্য, পঞ্চগড়ের এই কৃতী সন্তান মুক্তিযুদ্ধের শুরুতে ভারতের নাগর কাটা, গরুমারা মুর্তি নদীর সন্নিকটে মুক্তিবাহিনীর ট্রেনিং ক্যাম্পে ট্রেনিং নিয়ে মহান মুক্তিযুদ্ধে ৬(ক)নং সেক্টরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে টু আই সির দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধের পর লিয়াকত আলী সক্রিয় রাজনীতিতে অংশ নেন। পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৮৫ হতে ২০১৪ সাল পর্যন্ত পঞ্চগড় মুক্তিযোদ্ধা জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…