কাগজ২৪ — অবিচল সত্যের পথে

মো. সেলিম হোসেন এর কবিতা-কেমন নজর

 

কেমন নজর

------------- মো. সেলিম হোসেন

 

আমি হাসি বারো মাসি
শ্রাবন জলেও ভাসি,
ভাসা তো কেউ দেখে না গো
দেখে শুধু হাসি।

সুখ পেলে বলে সবাই
আমি কত সুখি!
দুঃখ পেলে বুঝেনা কেউ
আমি কত দুখী।

দুখের কেউ নয় গো বুঝি
সুখেরী দাস-দাসী,
ভাসা তো কেউ দেখে না গো
দেখে শুধু হাসি।

ভালো করলে বলেনা কেউ
মন্দ করলে বলে,
শোকে কেউ আসেনা পাশে
আসে সুখে দলে।

সুনাম গীতি গাহেনা কেউ
নিন্দুক রাশি-রাশি,
ভাসা তো কেউ দেখে না গে
দেখে শুধু হাসি।

ভরা পেটে সকল জনেই
খেতে বলে রোজ,
আহার বিহীন থাকি যখন
রাখেনা কেউ খোঁজ।

ভাঙ্গা কূলা যেমন-তেমন
বাজেনা ভাঙ্গা বাঁশি,
ভাসা তো কেউ দেখে নাগো
দেখে শুধু হাসি।

কেমন নজর দিলা বিধি
মানব জাতির তরে?
বাহির পানে দেখে ভালো
দেখে না ভিতরে।
ভেতর থেকে আসে কঠিন
কোন সে মরণ কাঁশি,
ভাসা তো কেউ দেখে নাগো
দেখে শুধু হাসি।

 

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…