সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

খাদ্যে ভেজালে বিএনপি-জামায়াত দায়ী : নাসিম

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

খাদ্যে ভেজালের জন্য বিএনপি-জামায়াত দায়ী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, মানুষ পুড়িয়ে রাজনীতি করে এমন একটি রাজনৈতিক দল আছে, তাদের দ্বারাই সম্ভব এই ধরনের নরঘাতক ব্যবসা, খাদ্যে ভেজাল ব্যবসা করা। যার মাধ্যমে তাদের সন্তান মারা যেতে পারে, তার ভাই মারা যেতে পারে, আত্মীয় স্বজন মারা যেতে পারে।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের মেম্বার্স ক্লাব মাঠে বাংলাদেশ তরিকত ফেডারেশন আয়োজিত ইফতার ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা ১৪ দলের পক্ষ থেকে খাদ্যে ভেজালকারীদের কঠোর শাস্তি দাবি করে আসছি। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই ভেজালকারীদের ধরে প্রয়োজনে অর্থদণ্ড দিতে। এই ভেজালকারীরা মানুষরূপী নরপিচাশ, এদের শুধু অর্থদণ্ড নয় মৃত্যুদণ্ড দিতে হবে। এদের কোনোভাবে ক্ষমা করা যেতে পারে না।

তিনি বলেন, আজ আমরা আশ্বস্ত হয়েছি অর্থমন্ত্রী বলেছেন, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও বিদেশে রফতানি করে হলেও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করব। এজন্য ১৪ দলের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

১৪ দলের মুখপাত্র বলেন, অর্থনৈতিক শক্তি বাঁচানোর মূল নিয়ামক কৃষককে বাঁচানোর জন্য যা যা করণীয় আপনাদের করতে হবে, অতিদ্রুত কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করুন, এটা আমরা দাবি করছি।

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ।সূত্র-জাগোনিউজ২৪.কম।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…