সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তানোর মুন্ডুমালা পৌর বাজারে ব্যবসায়ীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সৈয়দ মাহামুদ শাওন, তানোর উপজেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত এক সপ্তাহের লক ডাউনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন খাদ্য সামগ্রী উপহার তুলে দেয়া হয়েছে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা বাজারের ব্যবসায়ীদের হাতে।

আজ (৩জুলাই) শনিবার সকালে মুন্ডুমালা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান। উপজেলা (ভূমি) কর্মকর্তা স্বীকৃতি রানী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ব্যবসায়ীদের মাঝে ১০ কেজি চাল ২ কেজি আটা, তেল ১ লিটার, ডাল ১ কেজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে তাদের সরকার ঘোষিত লক ডাউনে বাড়ির বাহির না হতে ও দোকান পাট বন্ধ রাখতে কঠোর নির্দেশ দেয়া হয়।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…