সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

জি.আর.হায়দার এর কবিতা- ঘাতক করোনা

"ঘাতক করোনা"
-জি.আর.হায়দার
(উৎসর্গ-মরহুম বন্ধু শাহাদাৎ হোসেন)

স্মৃতির ফ্রেমে বাঁধা ছবি
কথা বলে না আর
করোনা যেন ঘাতক সেজে
জীবন নিলো বাবার!

ছোট্ট মেয়ে দেখে ছবি
কান্নায় ভেঙে পড়ে
আর কখনো ডাকবেনা
বাবা, তার নাম ধরে!

বাবার মতো কোলে নিয়ে
আদর স্নেহের চোখে
কোনদিন কেউ দেখবে না রে
জীবন কাটবে শোকে।

বাবা নামের ডাকটা শুধু
কষ্টের হয়ে রবে
এমন দেশে গেলো বাবা
ফিরবে না জানি ভবে।

দু'হাত তুলে দোয়া করি
ওপরে ভালো থেকো
জান্নাতবাসী করে প্রভু
বাবাকে তুমি রেখো।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…