সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় উপজেলা পরিষদের আওয়ামীলীগ প্রার্থী বাছাই

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। পাকেরহাট সরকারী কলেজে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী থাকায়উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে নেতারা এই ভোটের আয়োজন করেন বলে জানা গেছে।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, এ নির্বাচনে ১৫৭ টি ভোটের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৯জন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন ৮৬ ভোট পেয়ে প্রথম, নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ ৪২ ভোট পেয়ে দ্বিতীয় এবং সাবেক সাধারন সম্পাদক আবু হাতেম ২৫ ভোট পেয়ে তৃতীয় হন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থীর মধ্যে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায় ৯৮ ভোট পেয়ে প্রথম, নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আফরোজা পারভিন ৪৮ ভোট পেয়ে দ্বিতীয় এবং সাবেক ইউপি সদস্যা মোছাঃ নুরনেহার ৯ ভোট পেয়ে তৃতীয় হন।

ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থীর মধ্যে উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজাউল করিম ৪৭ ভোট পেয়ে প্রথম, নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক ও আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাংবাদিক ৪১ ভোট পেয়ে দ্বিতীয় এবং আওয়ামী লীগ নেতা সাংবাদিক সিকান্দার আলী কাবুল ২৭ ভোট পেয়ে তৃতীয় হন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপ-দপ্তর সম্পাদক সাম্স উদ্দিন প্রিন্স প্রমুখসহ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও নেত্রীবৃন্দ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…