সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম ও কনস্টেবল শামসুজ্জামান পিপিএম পদক পাচ্ছেন॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক- “বিপিএম সেবা” পাচ্ছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও রাষ্ট্রপতি পুলিশ পদক “পিপিএম সেবা” পাচ্ছেন জেলা গোয়েন্দা শাখার কনস্টেবল শামসুজ্জামান।

২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ পদক পাচ্ছেন তারা। আগামী ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ এর কুজকাওয়াজ অনুষ্ঠানে এ পদক তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে পদকপ্রাপ্ত ৩৪৯ জনের নাম জানা গেছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামান এ পদক পাওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল)'সহ অন্যান্য শুভাকাংখীগণ। অন্যদিকে এই পদক পাওয়ায় টাঙ্গাইলে কর্মরত সকল অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রধানগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি)গণসহ সকল পুলিশ সদস্য পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও কনস্টেবল শামসুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…