সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

খানসামায় বড়ই গাছ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু

 

 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামায় বড়ই গাছ থেকে পড়ে সজীব নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোয়ালডিহি গ্রামের সেন্টারডাঙ্গা নামক স্থানে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় জমির শাহ্ পাড়ার ওবাইদুল ইসলামের দ্বিতীয় ছেলে তৌফিক ইমাম সজীব (১১) রমেক হাসপাতালে মারা গেছে। নিহত সজীব সেন্টারডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী (মৌলভী) শিক্ষক সফিকুল ইসলামের ভাতিজা ও ব্রীফ ক্রিয়েটিভ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সে সোমবার বিকালে সেন্টারডাঙ্গা নামক স্থানে রাস্তার ধারে একটি বড়ই গাছে উঠে মগডাল থেকে পাকা রাস্তায় পড়ে মাথায় ও বুকে আঘাত প্রাপ্ত হয়। দ্রুত চিকিৎসা করাতে তাকে প্রথমে পাকেরহাট হাসপাতাল থেকে দিনাজপুর এবং পরে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 


 

কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…