সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

তেঁতুলিয়ায় অবৈধভাবে নদী থেকে পাথর উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ জনের কারাদন্ড

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদীর পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে পাথর উত্তোলের কারণে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান হাট ইউনিয়নের কালিতলা বালাবাড়ী ও বুড়াবুড়ি ইউনিয়নের হাড়াদীঘি বালাবাড়ি এলাকার মধ্যবর্তী ডাহুক নদীর পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে পাথর উত্তোলন করায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানিউল ফেরদৌস, পুলিশ ও বিজিবির সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের আটক করে দুই মাস করে কারাদন্ড দেন।

দন্ড প্রাপ্তরা হলো, তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামু, একই এলাকার আকবর আলীর ছেলে জিয়াউর রহমান, খলিলুর রহমানের ছেলে আলম হোসেন, পঞ্চগড় সদর উপজেলার টিটিহিপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম, তেঁতুলিয়ার হাওয়াজোত এলাকার তৈয়বুর রহমানের ছেলে শহিদুজ্জামান, রওশনপুর এলাকার বেলাল হোসেনের ছেলে রুবেল ইসলাম।

এ সময় ওই এলাকায় একই অপরাধে আরো ১৩ টি পাথর উত্তোলনের স্থানে অভিযান পরিচালনা করে সবগুলো পাথর উত্তোলন কেন্দ্র বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…