সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

ভারতে ইমরান খানের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ভারতের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিহারের মুজাফফরপুর জেলার একটি আদালতে এ মামলা দায়ের করেন স্থানীয় একজন আইনজীবী সুধীর কুমরা ওঝা।

সুধীর মুজাফফরপুর জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।

মামলার আর্জিতে সুধীর বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে আপত্তিকর মন্তব্য করেছেন ইমরান খান। এছাড়া ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধ শুরু করারও হুমকি দিয়েছেন তিনি।

তার করা অভিযোগের ভিত্তিতে আদালত যাতে একটি এফআইআর দায়ের করার নির্দেশ দেন সেই অনুরোধ জানান সুধীর।

সুধীর তার আবেদনে আরও বলেন, ভারতের ৩৭০ ধারা বাতিল নিয়ে ইমরানের মন্তব্য একটি অংশকে উস্কানি দেবে এবং দেশের ভারসাম্য নষ্ট করবে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…