সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির মিছিল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কাঁটাবন মোড় থেকে মিছিলটি বের হয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এতে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়। মিছিলে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।

এর আগে সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার সুচিকৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা জেলাধীন দোহার ও নবাবগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

এ সময় রিজভী বলেন, গত ৩০ ডিসেম্বর মিডনাইট নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার জনগণের ভাবমূর্তিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এখন দুঃশাসনের মাত্রা আরো বৃদ্ধি করেছে। সারা দেশের মানুষ রাষ্ট্রশক্তির দানবীয় আক্রমণের ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছে। দুনিয়া থেকে সরিয়ে দিতেই খালেদা জিয়াকে কারান্তরালে রেখে চালানো হচ্ছে নানাবিধ মানসিক ও শারীরিক নির্যাতন।

বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্মূল করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দেশব্যাপী বিরোধী দল ও মত নির্মূলের খেলা শুরু করেছেন। তবে শেখ হাসিনার অপশাসন জনগণ সকল শক্তি দিয়ে রুখে দেবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে নামার সব প্রস্তুতি গ্রহণ করেছে।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…