সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজধানী

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ-মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা আইনজীবী।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন- বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, শামীমা আক্তার শাম্মী, তাহমিনা আক্তার হাশেমী, সেতারা বেগম সেতু, রাফিজা আলম লাকী, নার্গিস পারভীন এলিজা, নাসরিন বেগম, নার্গিস পারভীন মুক্তি, নাদিরা বেগম হ্যাপি, আসমা খাতুন, মোস্তারী আক্তার নূপুর, জোহরা খাতুন জুঁই, কাজী রওশন দীল আফরোজ, ফারহানা আক্তার লুবনা, শাহীন সুলতানা খুকী, শামসুন্নাহার, তামান্না খানম, জেবুন্নেসা খানম, হাবিবা কাদের মিলি প্রমুখ।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, খালেদা জিয়া প্রতিহিংসার বিচারে আজ কারাবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভোট চুরি নিয়ে কেউ যেন টু শব্দ করতে না পারে এবং বাধাহীনভাবে ক্ষমতা দখল করা যায় সেজন্যই সুপরিকল্পিতভাবে খালেদা জিয়াকে ১০ মাস আগেই কারাবন্দি করা হয়েছে।

তিনি বলেন, যে মিথ্যা মামলায় অন্যরা জামিন পেয়েছেন, সেই একই মামলায় বেগম জিয়াকে কারাগারে বন্দি করে রাখার উদ্দেশ্যই হলো আওয়ামী অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করা।

‘একজন নির্দোষ জনপ্রিয় নেত্রী যিনি গুরুতর অসুস্থ, তাকে সুচিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে কারাগারে আটকিয়ে রেখে যে অমানবিক আচরণ করা হচ্ছে, সে জন্য এ অবৈধ শাসকগোষ্ঠীকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। জনগণ বেগম জিয়াকে কারামুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ।’

এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে সুচিকিৎসার সুযোগসহ নিঃশর্ত মুক্তির দাবি জানান।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…