সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ইউনুস আলীর পরিবারের সাক্ষাৎ

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চুনারুঘাটে পুলিশের  গুলিতে নিহত  সাবেক কাউন্সিলর ও যুবদলেরর যুগ্ম আহবায়ক মো: ইউনুস আলীর পরিবার। এ সময়  ইউনুস আলীর চার সন্তান ও সদ্য বিধবা স্ত্রীর খোঁজ খবর নেন ও তাদেরকে সান্ত্বনা দেন, পরম মমতায় আদর করেন। এবং তাদের হাতে দু লক্ষ টাকা তুলে দেন। গতকাল শনিবার রাত দশটায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অনুদান তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক এমপি শাম্মি আক্তার শিপা, যুবদল কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কামরুজ্জামান দুলাল, কামাল মাহমুদ রিয়াদ, হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক মিয়া মো:ইলিয়াছ, সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, পৌরযুবদলের আহবায়ক সফিকুর রহমান সেতু, ছাত্রদল নেতা আ: মান্নান রুমন।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…