সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

খুলনা থেকে সিলেট পর্যন্ত জমি ভারতকে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে!

আন্তর্জাতিক ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শীর্ষ নেতা সুব্রামানিয়ান স্বামী ক্ষমতায় আসতেই বাংলাদেশের এক তৃতীয়াংশ ভূখণ্ড দাবি করেছেন।

হিন্দু জাতীয়তাবাদী এই নেতা বলেন, ‘খুলনা থেকে সিলেট পর্যন্ত সমান্তরাল রেখা টেনে এই জমি ভারতের হাতে ছেড়ে দিতে হবে বাংলাদেশকে।’

গতকাল শনিবার আসামের শিলচর থেকে প্রকাশিত বাংলা দৈনিক ‘সাময়িক প্রসঙ্গ’ নামে একটি পত্রিকার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।পত্রিকাটি জানিয়েছে, গত শুক্রবার গোহাটীতে নির্বাচনী প্রচারে গিয়ে এমন মন্তব্য করেছেন সুব্রামানিয়ান স্বামী।

তিনি বলেন, ‘ভারত বিভক্ত হয়েছিল ধর্মে‌র ভিত্তিতে। তাই বাংলাদেশ থেকে যে এক তৃতীয়াংশ মুসলমান ভারতে অনুপ্রবেশ করেছে তা ফিরিয়ে নিতে হবে ঢাকাকে।

নইলে এসব মুসলিম নাগরিকের বসবাসের জন্য বাংলাদেশের এক তৃতীয়াংশ জমি ছাড়তে হবে বাংলাদেশকে।’বিজেপির এ নেতা জানান, এ বিষয়ে নরেন্দ্র মোদী কিংবা অন্য নেতাদের সঙ্গে তার কথা না হলেও সঠিক সময়ে তা পার্লামেন্টে উত্থাপন করবেন তিনি।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…