সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্বিস চালুর দাবিতে গণস্বাক্ষর আন্দোলন শুরু

 

শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালুর দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করা হয়েছে। শনিবার(২৯ এপ্রিল) বিকালে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্তরে আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক যুগ্ম-সচিব সাইদ মো. লুৎফুল্লাহ্, সদস্য সচিব সাজ্জাদ খোশনবীশ, যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, আমিনুল ইসলাম উজ্জল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম।

গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লি. ঘাটাইল-হামিদপুর শাখার ব্যবস্থাপক লায়ন জাহাঙ্গীর আলম, এলজিইডি দেলদুয়ার উপজেলা কার্যালয়ের কার্য সহকারী মাহবুব চাকলাদার, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক আরিফ উর রহমান টগর, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা ঝান্ডা চাকলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ খোশনবীশ বলেন, ‘টাঙ্গাইল’ ঢাকা বিভাগের একটি বৃহৎ ও অতি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলা দিয়ে দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গে বেশ কয়েকটি ট্রেন চলাচল করলেও জেলাবাসীর জন্য আসন বরাদ্দ সীমিত। এ কারণে টাঙ্গাইলবাসী ট্রেন সার্ভিসের সুবিধা বিন্দুমাত্রও পাচ্ছেনা। এ সুবিধা পাওয়ার জন্যই এ সংগঠনের প্রচেষ্টা। এই গণস্বাক্ষর সংগ্রহ অভিযান দাবি পুরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…