সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
চট্টগ্রাম বিভাগ

ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে: কাদের

 

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

সরকার ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালাতে হবে বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নগরীর 'কিং অব চিটাগং কনভেনশন হলে' চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

দলের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, 'সরকার ক্ষমতা হারালে নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে। তাই সময় থাকতে অবৈধভাবে উপার্জন করা অর্থ দেশের উন্নয়নের জন্য ব্যয় করুন।'

তিনি বলেন, 'অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে কী করবেন, যদি দল ক্ষমতায় না থাকে? দলকে ক্ষমতায় রাখতে এবং আগামী নির্বাচনে যাতে আওয়ামী লীগ আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসে, সে জন্য এসব অর্থ দেশের জন্য, জনগণের উন্নয়নের জন্য ব্যয় করুন।'

হেফাজত-আওয়ামী লীগ সম্পর্ক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির এ বছরও হেফাজতকে দিয়ে আরেকটি শাপলা চত্বর করানোর খায়েশ ছিল। কিন্তু প্রধামন্ত্রীর বিচক্ষনতায় তা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। সরকার কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে। কওমি শিক্ষাব্যবস্থাকে শিক্ষার মূলধারায় নিয়ে এসেছে।'

উৎস-যুগান্তর।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

রাজনীতি

সাবেক এমপি মোরশেদ আলম গ্রেপ্তার

নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার রাতে তাকে রাজধানীর গুলশান এলাকা থেক…

রাজনীতি

বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র ভেবে ভারতকে সামনে এগোতে হবে : এ্যানি

আজ শনিবার (৫ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে অষ্টমী স্নান অনুষ্ঠান পরিদর্শনকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বল…