সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অন্যান্য

গাজীপুরে পোশাক কারখানার গুদামে অগ্নিকান্ড

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

গাজীপুরের সিটি করপোরেশনের জিরানীতে একটি পোশাক কারখানার গুদামে আজ মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গাজীপুরের সিটি করপোরেশনের জিরানীতে অবস্থিত তুরাগ ফ্যাশন নামের পোশাক কারখানার গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কালিয়াকৈর এবং সাভারের ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ইপিজেড ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আব্দুল হামিদ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে তুরাগ ফ্যাশন পোশাক কারখানার সেমিপাকা ভবনের ফেব্রিকসের গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর এবং ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামে থাকা ফেব্রিকস পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ওই কর্মকর্তা।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

দুর্ঘটনা

আবারও দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনা, পদ্মায় তলিয়ে গেল যাত্রীবাহী বাস

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত বাসটির সব যাত্রীক…