সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

ঘাটাইলে বিএনপির অবস্থান কর্মসুচি পালিত

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইলে  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা বিএনপি ও ২০ দলের নেতাকর্মীরা। উপজেলা ১৩ফেব্রুয়ারি (মঙ্গলবার)এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও সাড়ে ১০টা নাগাদ অবস্থান কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শত নেতাকর্মী যোগ দেন। তারা খালেদা জিয়াকে মা সম্বোধন করে নানা স্লোগান দিয়ে কার্যালয় এলাকা মুখরিত করে তুলছেন। এর মধ্যে তরুণ কর্মীদের মুখে মুখে ফিরছে একটি স্লোগান-‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাব না’।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ।
কর্মসূচীতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ভুইয়া, সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক, সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খান, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক শামীম সরকার প্রমূখ।
এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল, শ্রমিকদল সহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…