সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

‘গুলির বদলে গুলি চলবেই’, মন্তব্য বিজেপির জাতীয় সম্পাদকের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দুঃখপ্রকাশ বা সহানুভূতি জানানো তো দূরের কথা, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভকারীদের উপর ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলি চালানোর ঘটনাকে সমর্থন জানালেন বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজা। শুক্রবার চেন্নাইয়ে রাজা বলেছেন, ‘‘গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। গুলির বদলে গুলি তো চলবেই।’’

বিজেপি-শাসিত কর্নাটকের ম্যাঙ্গালুরুতে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়।

বিতর্কিত মন্তব্যের জন্য কয়েক বার সংবাদের শিরোনামে আসা রাজা ওই ঘটনা সম্পর্কে বলেছেন, ‘‘যাঁরা মারা গিয়েছেন, তাঁরা কয়েকশো মানুষকে মারতে চেয়েছিলেন। তাই ওঁদের গুলি করা ছাড়া পুলিশের হাতে আর কোনও রাস্তা খোলা ছিল না। পুলিশকে তাই পাল্টা গুলি চালাতে হয়েছিল।গুলির বদলে গুলি তো চলবেই।’’

রাজার দাবি, ম্যাঙ্গালুরুর বিক্ষোভকারীদের লক্ষ্য ছিল গোটা দেশে আগুন জ্বালানো। ওঁরা পুলিশকেও আক্রমণ করেছিলেন।

২৩ ডিসেম্বর ডিএমকে যে চেন্নাইয়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে, তাতে পুলিশকে অনুমতি দিতেও নিষেধ করেছেন তামিলনাড়ুর এই বিজেপি নেতা।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…