সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

নীলফামারীর সোনারায়ে পারিবারিক বিবাদে গৃহবধুকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নে পারিবারিক কলহের জেরে গৃহবধুকে হত্যার অভিযোগ করেছেন উক্ত গৃহবধুর পিতামতা।
মৃত গৃহবধুর পিতৃপরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার সোনারায় ইউনিয়নে মৃত শরীফুদ্দিনের ছেলে সাইফুল ইসলাম(৩০), দিনাজপুরের খানসামা উপজেলায় ৩নং আঙ্গার পাড়া ইউনিয়ন অন্তর্গত ছাতিয়ানগড় গ্রামের আব্দুল মজিদের কন্যা মহসোনা বেগমকে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের তিনটি পুত্র সন্তান। গত দুইদিন যাবত স্বামী সহ শাশুড়ী ও ননদের সাথে পারিবারিক অশান্তির এক পর্যায়ে গৃহবধুর উপর অমানুষিক নির্যাতন চালায়।

আজ ২৬ এপ্রিল বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় মৃত গৃহবধুর ভাই খায়ের -এর সাথে কথা হলে তিনি জানান, গত দুইদিন যাবত আমার বোনকে তার স্বামী, শাশুড়ী এবং ননদ মিলে লাঠি, গরম রড দিয়ে পেটায়। আজ ভোর পাঁচটায় অবস্থার অবনতি দেখলে তড়িঘড়ি করে তার স্বামীর পরিবার মুখে বিষ ঢেলে দেয় এবং নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ বাপারে আজ বেলা ১২.০৭ ঘটিকায় কর্তব্যরত এস আই নাজমুল হাসানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি লাশঘরে থাকার কারনে বেশী কিছু বলতে পারেন নি।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…