সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরের হাদিরা ইউপি’র উন্মোক্ত বাজেট ঘোষণা

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। হাদিরা ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় পরিষদের হল রুমে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কাশেম এর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মো. জাকির হোসেন। তিনি মোট ০১ কোটি ০৪ লাখ ৮৯ হাজার ০৩ শত ২৩ টাকা আয় ও ০১ কোটি ০৩ লাখ ৩২ হাজার ০৫ শত ৭১ টাকা ব্যয় এবং ০১ লাখ ৫৬ হাজার ০৭ শত ৫২ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট জনগণের সামনে উপস্থাপন করেন। এ উপলক্ষ্যে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মোজাম্মেল হোসেন, চাতুটিয়া ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা হারুন অর রশিদ ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিলন হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, গোপালপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মিল্টন, নগদা শিমলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক এনামূল হকসহ অত্র ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…