সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে মানবাধিকার কমিশনের ইফতার ও দোয়া মাহফিল

 

 

 

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার পৌর শহরের থানা সংলগ্ন কমিশনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনটির উপজেলার প্রধান উপদেষ্টা মো. শাহ্জাহান খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা শাখার সভাপতি এম আজমল আলী খাঁন, ঘাটাইল উপজেলা শাখার সভাপতি হুমায়ুন খালিদ ও সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম খান, গোপালপুর উপজেলা শাখার সহসভাপতি আব্দুছ ছাত্তার পলাশী, নূর মোহাম্মদ ও সাংবাদিক আ. ছালাম খান, সাধারণ সম্পাদক একে এম শাহ্জাহান গিনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, মহিলা বিষয়ক সম্পাদক মিসেস শামছুন্নাহার, সাংস্কৃতিক সম্পাদক মো. আ. হালিম ও দপ্তর সম্পাদক শিবু চন্দ্র গৌড় প্রমূখ। এ ছাড়াও উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা শাখার অন্যান্য কর্মীসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ডাক্তার ও বিভিন্ন শ্রেণির পেশাজীবিসহ পৌরশহরের স্থানীয় সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…