সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

প্রেসক্লাবে তানভীর রহমানের ইফতার মাহফিল

 

 

এম.এস.এস.সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩  (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও প্রয়াত সংসদ সদস্য  ডা. মতিউর রহমানের সুযোগ্য ছেলে তানভীর রহমান  ঘাটাইলের  কর্মরত  সাংবাদিকদের সাথে মত বিনিময় ও ইফতার মাহফিল করেছেন। শুক্রবার (২৩ জুন) বিকেলে ঘাটাইল প্রেস ক্লাবে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘাটাইল  প্রেসক্লাবের সহ সভাপতি মনোয়ার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক আতা খন্দকার,যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, প্রচার ও অর্থ সম্পাদক এবিএম আতিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য সবুজ সরকার সৌরভ, মোহাম্মদ আশিক, আসাদুল ইসলাম সহ  প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট,  অনলাইন মিডিয়ায় কর্মরত  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় তানভীর রহমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা বি-নির্মানে আমার বাবার মতো আমি নিজেকে ঘাটাইল বাসীর জন্য উৎসর্গ করতে প্রস্তুুত । তিনি আরও বলেন, আমি বেকারত্ব,সন্ত্রাস,দুর্নীতি ও মাদক মুক্ত সকলের বাসযোগ্য ঘাটাইল গড়ে তুলতে চাই । যেখানে থাকবেনা কোন প্রকার আতংক,ভয় ও অনিয়ম। সেখানে থাকবে শ্রদ্ধা,ভালোবাসা এক সবুজ ঘাটাইল । আমি জননেত্রীর ভিশন টোয়েন্টি ওয়ান বাস্তবায়নে ঘাটাইল বাসী কে সাথে নিয়ে কাজ করে যাবো নিরন্ত, আমি বিশ্বাস করি ক্ষমতা মনে মানুষকে ভয় দেখানো নয়,ক্ষমতা মানে মানুষের কাধে হাত রেখে বলা পাশে আছি থাকবো। আমি জননেত্রীর হাতকে শক্তিশালী করতে ঘাটাইলকে সামনে এগিয়ে নেয়ার জন্য স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করছি। আমি শুধু বলতে চাই জীবনকে ভালবাসী সত্যি, কিন্তুু ঘাটাইল বাসীর চেয়ে । মত বিনিময় শেষে  দোয়া  ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়।

  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…