সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আইন আদালত

গোপালপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদকরণ ও বিক্রির দায়ে নগদ অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডিতরা হলেন, পৌরশহরের আকন্দ মেডিক্যাল হলের মালিক মৃত জোয়াহের আলীর পুত্র আব্দুল্লাহ আকন্দ (দুই হাজার টাকা), মেঘনা মেডিক্যাল হলের মালিক হাজী আবুল কাশেমের পুত্র তোফাজ্জল হোসেন (পাঁঁচশত টাকা) ও একটি হারবাল ঔষধ ব্যবসায়ীর মালিক আবু রায়হানের পুত্র বাচ্চু (পাঁচশত টাকা)।

আজ বৃহস্পতিবার দুপুরে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস সরেজমিনে ওই দোকানগুলোতে অভিযান চালিয়ে এ রায় দেন।

জানা যায়, পৌরশহরে অবস্থিত ওই ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ করন ও বিক্রি করে আসছিল। এতে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত ও বিপদগামী হচ্ছিল। খবর পেয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ওই সব মেডিক্যাল হলগুলোতে হাজির হয়ে ভ্রাম্যমান আদালত বসান। এ সময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদকরণ ও বিক্রির দায়ে এ রায় প্রদান করেন।

আরও পড়ুন

আইন আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার পশ্চিম থানা এলাকায় নিজের…

আইন আদালত

সাবেক গৃহায়ণমন্ত্রী মোশাররফ হোসেন কারাগারে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে আদালতের মাধ্…

আইন আদালত

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা নিয়ে রিটের আদেশ রবিবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের জন্য গাছ কাটা বন্ধ রাখার নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানি শ…