সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
রাজনীতি

রিজভীর হাতে মনোনয়নপত্র জমা দিলেন শিল্পপতি মাইনুল ইসলাম

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে তা জমা দিয়েছেন টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শিল্পপতি মাইনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাতে এ মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে নির্বাচনী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ নভেম্বর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) নির্বাচনী আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন শিল্পপতি মাইনুল ইসলাম।

মনোনয়ন সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘সব সময়ই ঘাটাইলবাসীর পাশে ছিলাম, আছি এবং আগামীদিনেও থাকতে চাই। আমাকে মনোনীত করা হলে ইনশাল্লাহ, জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে পারবো।’

এদিকে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার পরও একই আশাবাদ ব্যক্ত করে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচন যাচ্ছে। দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়, শান্তি চায়। গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। নিরপেক্ষ নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্টতা পাবে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি।’

এর আগে গত ১২ নভেম্বর থেকে মনোনয়ন বিক্রি শুরু করে বিএনপি। ওই দিনই সকাল ১০টা ৫০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে ফেনী-১ আসনের জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার হাতে ফরম তুলে দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

এরপর বগুড়া-৬ আসনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফরম গ্রহণ করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনের ফরম গ্রহণ করেন।

পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

আরও পড়ুন

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

রাজনীতি

ত্যাগী ও পরীক্ষিত নেতা সজলকে ঢাকা দক্ষিণের যুবদল সভাপতি হিসেবে তৃণমূল প্রত্যাশা!

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যুবদলের দক্ষিণের সভাপতি পদে আলোচনায় ফয়সাল আহমেদ সজল দীর্ঘদিনের ছাত্ররাজনীতি ও জাতীয়তাবাদী রাজনীতির মাঠে সক্রিয় নেতা ফয়…