সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে চাঁদাবাজির মামলায় আনন্দ টিভির প্রতিনিধি সোহেল রানা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালপুর, টাঙ্গাইল । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

চাঁদাবাজির অভিযোগে গোপালপুর থানা পুলিশ আজ বৃহস্পতিবার রাত সোয়া নয়টায় আনন্দ টিভির গোপালপুর প্রতিনিধি সোহেল রানাকে গ্রেফতার করেছে। ওসি হাসান আল মামুন খবরটির সত্যতা নিশ্চিত করেন। থানার এসআই ও তদন্তকারি অফিসার আসলাম উদ্দীন জানান, আনন্দ টিভি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার টাঙ্গাইলের গোপালপুর প্রতিনিধি সোহেল রানা দীর্ঘ দিন ধরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। হেমনগর ইউনিয়নের উদ্যমপুর গ্রামের বেলায়েত হোসেনের নিকট গত ১৩ জুন সে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তার বিরুদ্ধে আনন্দ টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকায় মানহানিকর খবর প্রকাশের হুমকি দেন। চাঁদার টাকা না দিলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে নাজেহাল করার হুমকি দেন সোহেল রানা। এমতাবস্থায় বেলায়েত হোসেন গত বৃহস্পতিবার গোপালপুর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করলে পুলিশ তাকে আজ রাতে গ্রেফতার করে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…