সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে র‌্যালী ও আলোচনা সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

‘স্বাস্থ্য সেবার অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মঙ্গলবার থেকে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে র‌্যালী, আলোচনা সভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে আলোচনাসভা শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি স্বাস্থ্যকমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজীর উদ্যোগে র‌্যালীতে অংশগ্রহন করেন ইউএনও বিকাশ বিশ্বাস, ওসি হাসান আল মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সেবা সপ্তাহ আগামী ২০ এপ্রিল পর্যন্ত চলবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…