সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

যশোরে মন্দিরের ভেতর শিশু ধর্ষণের চেষ্টা, পুরোহিত আটক

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

যশোর শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রকাশ ব্যানার্জি (৫৪) নামে মন্দির পুরোহিতকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরতলীর বিরামপুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুর মন্দির থেকে তাকে আটক করা হয়।

এ ঘটনায় বুধবার শিশুটির মা কোতয়ালি থানায় মামলা করেছেন।

অভিযুক্ত প্রকাশ ব্যানার্জি ওই মন্দিরের পুরোহিত ও বিরামপুর এলাকার কালীপদ ব্যানার্জীর ছেলে।

কোতয়ালি থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে পুরোহিত প্রকাশ ব্যানার্জি মন্দিরে পূজা অর্চনা করছিলেন। এসময় শিশুরাও সেখানে উপস্থিত ছিল। এক পর্যায়ে সাড়ে ৯ বছর বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ভিতরে একটি কক্ষে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে ঘটনা ফাঁস হয়ে যায়।

মঙ্গলবার রাতে প্রকাশ ব্যানার্জিকে মন্দির থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় বুধবার শিশুটির মা থানায় মামলা করেছেন।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

খুলনা বিভাগ

মেহেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গ্রেপ্তার

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গাংনী শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়…