সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দুদক, সজেকা'র টাঙ্গাইলের উপসহকারি পরিচালক রাজু মো.সারওয়ার হোসেন। দুপ্রক এর গোপালপুর উপজেলা সাধারণ সম্পাদক শামছুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গোপালপুর উপজেলা সভাপতি ও সূতী ভি.এম.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ শফিকুর রহমান ও হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশন খান আইয়ুব প্রমূখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রক এর উপজেলা সাবেক সাধারণ সম্পাদক আবু কায়ছার রাসেল, সহসভাপতি বদিউজ্জামান শিকদার,সদস্য তোরাব আলি শিকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইসমাইল হোসেন, সমবায় অফিসার সাবরিয়া খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, মানবাধিকার কমিশন গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম হোসেন প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…