সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
সাহিত্য

এম এস ইসলাম আকাশ এর কবিতা- স্বাধীনতার ৪৭ বছর

স্বাধীনতার ৪৭ বছর

এম এস ইসলাম আকাশ

 

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ

আহ্ কি স্বপ্নের স্বপ্নিল আবেশ,

সদূর টেকনাফ থেকে তেঁতুলিয়া

দেখি মুগ্ধতায় দূ'নয়ন মেলিয়া।

ধানের শীষে বাতাস দোলা দিয়ে যায়

আমি ফিরে আসি সেথা নানা বাহানায়,

আমি খুঁজি স্বপ্ন রূপসা থেকে পাথুরিয়ায়

সবুজ ঘাসের বুকে স্বপ্নের আঙিনায়।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের মোহনায়

ছাপ্পান্ন হাজার বর্গমাইলের সীমানায়,

প্রতি ইঞ্চিতে রয়েছে শহীদের দান

স্বাধীনতার জন্য যারা দিয়ে গেছে প্রাণ।

৪৭ বছর কেটে গেছে মনে হয় এক লহমায়

মনে হয় এইতো সেদিন ভেসেছি রক্ত গঙ্গায়,

এখনো কান পাতলেই শোনা যায় আর্তনাদ

যদিও পেরিয়ে এসেছি নানা ঘাত প্রতিঘাত।

ভুলিনি ভুলবনা কোনো দিন হে প্রিয়জন

তোমরা রহিবে হৃদয় মাঝে প্রতিটি ক্ষণ,

তোমাদের জন্য পেয়েছি শান্তির পতাকা

পেয়েছি দেশ যেথা শান্তির আল্পনা আঁকা।

আরও পড়ুন

সাহিত্য

জি. আর. হায়দার এর কবিতা- স্বদেশে প্রত্যাবর্তন

স্বদেশে প্রত্যাবর্তন -জি. আর. হায়দার নীরব প্রহর গুনে গুনে কেটেছে কত দিন, প্রবাসী বুকের গভীরে জমে ছিল অগ্নিঋণ। জুতো খুলে খালি পায়ে মাটি ছুঁই মুগ্ধ মন, অনুভূতির ব…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান এর কবিতা- মেঘে ঢাকা নীল আকাশ

মেঘে ঢাকা নীল আকাশ -মোহাম্মদ গোলামুর রহমান মেঘে ঢাকা নীল আকাশ ডুবন্ত শেষ বেলা— নিরব নিভৃতে কাঁদে মন ভেঙে যায় রে মেলা। বড় মানুষের কথা বড় মেনে নিতে হয়— ভালমন্দ যা…

সাহিত্য

মোহাম্মদ গোলামুর রহমান হায়দার এর কবিতা- সময়ের পরশ

সময়ের পরশ -মোহাম্মদ গোলামুর রহমান হায়দার পৃথিবীর বুকে জড়িয়ে রাখা — কিছু মুহূর্ত কয়, হাসি–কান্নার দ্বারপ্রান্তে — তোমার স্পর্শ রয়। গোধুলিতে রঙের আঁধার — ছায়া না…