সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে নগদাশিমলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

মো. সেলিম হোসেন, গোপালপুর প্রতিনিধি। কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৪নং নগদাশিমলা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নগদাশিমলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ এম হোসেন আলীর সভাপতিত্বে সভায় প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোহাম্মদ আব্দুস ছাত্তার। তিনি সর্বমোট ১ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৪শত ২০ টাকা আয়, ১ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৪ শত ৭৬ টাকা ব্যয় এবং ১ লাখ ৭ হাজার ৯ শত ৪৪ টাকা উদ্বৃত্ত সংবলিত বাজেট সভায় উপস্থিত জনগণের সামনে উপস্থাপন করেন। এ সময় প্যানেল চেয়ারম্যান সাদিয়া আফরিন সুমা, ইউপি সদস্য আবু মাসুম, আয়নাল খান, ছবেদ মিয়া, জুলহাস উদ্দিন, ছলিম উদ্দিন ও আ.লীগ নেতা আবুল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…