সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

পঞ্চগড়ে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণ করা হল বাইসাইকেল

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, বিদ্যালয় যাওয়া সহজ ও সময়মত উপস্থিত নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড়ে বোদা উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৪৮ জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি শিক্ষার্থীদের মাঝে এসব সাইকেল বিতরণ করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক সভার মধ্য দিয়ে এসব সাইকেল বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লু ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম।

আরও পড়ুন

বিভাগীয় খবর

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…