সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে নগদা শিমলা ইউপি’র উন্মুক্ত বাজেট অধিবেশন

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শক্তিশালী, কার্যকর ও জবাবদিহি মূলক ইউনিয়ন পরিষদ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউনিয়ন পরিষদের আয়োজনে সম্প্রতি পরিষদ ভবন মিলনায়তনে উক্ত বাজেট অধিবেশন সভা অনুষ্ঠিত হয়।

অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হোসেন আলীর সভাপতিত্বে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ আঃ কদ্দুছ। তিনি মোট ০১ কোটি ৬২ লাখ ২৫ হাজার ০৭ শত ৪৩ টাকা আয়, ০১ কোটি ৬১ লাখ ৪২ হাজার ০৪ শত ১০ টাকা ব্যয় ও ৮৩ হাজার ০৩ শত ৩৩ টাকা উৎবৃত্ত সংবলিত বাজেট উপস্থিত জনগণের সামনে উপস্থাপন ও বাজেট সংবলিত লিখিত সিট সকলের মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাদিরা সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আব্দুল কাদের গোলজারী, শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আয়নাল হক, নগদা শিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, শিমলা পাবলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কামরুজ্জামান রিপন, যুগাস্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম, সাংগঠনিক সম্পাদক শুকুর মাহমুদ, ইউপি সদস্য আরমান আলী, উজ্জল মিয়া, আঃ সালাম ছলিম, আবু মাসুদ, আয়নাল খান, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, উদ্যোক্তা মোঃ শিহাব উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…