সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

নাগরপুর কলেজের ছাত্রী নিবাসের জমি ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

কলেজের ছাত্রী নিবাসের ভূমি অবৈধভাবে ডায়াবেটিক সমিতিকে লিজ দেয়ার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নাগরপুর মহিলা কলেজের কয়েক হাজার ছাত্রী শিক্ষার্থী ও শিক্ষকগণ।

আজ ১৬ মে বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে প্রায় দুই হাজার ছাত্রী একত্রিত হয়ে বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে তারা স্থানীয় ইউএনও অফিস ঘেরাও করে মানববন্ধন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীনের নিকট লিজ বাতিলের জন্য একটি স্মারকলিপি প্রদান করে।

বিক্ষুদ্ধ কলেজ ছাত্রীরা জানান, কলেজের ছাত্রী নিবাসের ২৬ শতাংশ ভূমি স্থানীয় উপজেলা প্রশাসন অবৈধভাবে নাগরপুর ডায়াবেটিক সমিতিকে লিজ দিয়েছে। তাদের কলেজের ভূমি ফিরিয়ে না দিলে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…