সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
অপরাধ

গোপালপুরে শিকলে বাঁধা যুবকের লাশ উদ্ধার

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গোপালপুরে পায়ে লোহার শিকলে বাঁধা তোফাজ্জল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আপন ভাই ও ভাবীদের নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়। গত বুধবার সন্ধ্যারাতে আলমনগর ইউনিয়নের নবগ্রাম দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।। সে ওই গ্রামের মৃত আব্দুর রহিমের কনিষ্ঠ ছেলে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, নিহত তোফাজ্জল হোসেন ছিলেন মানুষিক রোগী। যে কারণে কয়েক বছর আগে স্ত্রী তালাক দিয়ে চলে যান। মাস দেড়েক আগে মা রহিমা বেগম মারা যাওয়ার পর তাকে দেখাশোনার কেউ ছিলনা। প্রায় দুই মাস ধরে তার আচরণ অস্বাভাবিক হয়ে উঠে। এতে ভাই ও ভাবীরা মিলে প্রায়ই তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন করতেন।

একমাস ধরে পায়ে লম্বা শিকল দিয়ে বেঁধে ঘরে বন্ধি করে রাখা হয়েছিল। খাবার দাবার ঠিকমত দেয়া হতনা। চিকিৎসার অভাবে সে খুবই রোগাক্লান্ত ও দুর্বল ছিল। এলাকাবাসী জানান, শারিরীক ও মানুষিক অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে এবং ক্ষুধার জ্বালায় অতিষ্ট হয়ে গত বুধবার বিকালে পায়ে লোহার লম্বা শিকলে বাঁধা অবস্থায় নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
ওসি হাসান আল মামুন জানান, থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য লাশটি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

দুর্ঘটনা

ফরিদপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড় নামক স্থানে বাস দুর্ঘটনায় ৬ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চি…

দুর্ঘটনা

ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৩/৬…

দুর্ঘটনা

ঘাটাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত এবং আহত হয়েছে আরো তিন জন। ১৩ জুন রবি…