সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় মন্ত্রীদের বেতন দশ ভাগ কমছে

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

মালয়েশিয়ায় সরকারি খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এজন্য তিনি মন্ত্রীদের বেতনের ১০ ভাগ হ্রাস করা এবং চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়া সরকারি কর্মচারীদের ছাটাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বুধবার প্রথমবারের মতো অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান মাহাথির মোহাম্মদ। খবর দ্য বিজনেস টাইমস ও চ্যানেল নিউজ এশিয়ার।

পুত্রজায়ায় মন্ত্রিসভার বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে মাহাথির মোহাম্মদ বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১৭ হাজার কর্মচারীকে ছাটাই দেওয়া হবে। আর মন্ত্রীদের বেতন ১০ ভাগ কমানো হবে। মাহাথির বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এসব কর্মপদ্ধতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও একই কাজ করেছিলাম।

মাহাথির জানান, সরকারের বড় প্রকল্পগুলো আবারও পর্যালোচনা করা হবে। এগুলোর বাজেট কাঁটছাঁটের সম্ভাবনা আছে। এছাড়া ‘ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরর্স কাউন্সিল ও স্পেশাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মতো অপ্রয়োজনীয় কিছু সংস্থা বিলুপ্ত করার ঘোষণাও দিয়েছেন তিনি। মাহাথির বলেন, এসব সংস্থা কেবল আমাদের পরামর্শ দেয়। কিন্তু তাদের বুদ্ধি ও পরামর্শ আমাদের এখন আর দরকার নেই। বরং তাদের চেয়ে বেশি বুদ্ধি আমাদের আছে।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনে তুরস্ককে প্রস্তাব

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার জন্য তুরস্ককে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জা…

আন্তর্জাতিক

জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বর্তমানে অধিকাংশ শিক্ষার্থীরই স্বপ্ন বিদেশে উচ্চশিক্ষা অর্জন। কিন্তু এই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় ব্যয়বহুল শিক্ষাব্যবস্থা।…

আন্তর্জাতিক

ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ।

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এখন বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দিচ্ছে, যা বিশ্বব্যাপী শিক্ষার্থী ও…