সর্বশেষ
কাগজ২৪ — অবিচল সত্যের পথে
বিভাগীয় খবর

গোপালপুরে ষাট বছরের বৃদ্ধার ধর্ষণের শিকার ৩য় শ্রেণির ছাত্রী

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের গোপালপুরে ষাট বছরের এক বৃদ্ধার ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী। বৃদ্ধ চাতুটিয়া পশ্চিম পাড়ার মৃত তমছের শেখের পুত্র আজিজুর রহমান (৬০)। বৃহস্পতিবার রাতে মেয়েটির নানি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই বৃদ্ধকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আসলাম উদ্দিন জানান, ধর্ষণের শিকার মেয়েটি জন্মের পর হতেই তার নানীর কাছে থেকে চাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়ন করে। গত বুধবার বিকালে পাড়ার খেলার সাথীদের সাথে খেলতেছিল। এ সময় প্রতিবেশি বৃদ্ধ আজিজুর রহমান চিপস ও নগদ টাকার প্রলোভনে মেয়েটিকে পাকুটিয়া বন্দে একটি ডিপ টিউবলের ছাপড়া ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্ঠা চালায়। মেয়েটির ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে।
ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা নেয়া হয়েছে। দ্রুত আসামী গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…

বিভাগীয় খবর

জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মো.সোহেল রানা, টাঙ্গাইল: ছাত্র-জনতার জুলাই আগস্ট গণ-অভ্যুত্থান ২০২৪ এর টাঙ্গাইল জেলার গেজেটভুক্ত শহীদগণের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ করা হয়েছে। স…